প্রেমে পড়েছি কি আমি ?
কি মনে হয় তোমার ?
প্রেম মানেই তো ভালবাসার অন্য এক রূপ। কখনো মুগ্ধতা, কখনো নীরবতা, কখনো অপলক দৃষ্টিতে শুধুই চেয়েথাকা। মুখ ফুটে ভালবাসার কথা সবসময় বলা হয়ে ওঠেনা। বলা না গেলেও বুঝতে মোটেও অসুবিধা হয়না
- ভালবাসা কী, ভালবাসা কাকে বলে?
ভালবাসা এমনই এক অনুভূতি যা কোন না কোন ভাবে মনকে ছুঁয়ে যায়,
মনকে এলোমেলো করে দিয়ে যায়। ভালবাসাকে ঘিরেই মনে এক অজানা আবেগ শিহরিত হয়।আমার মনেও তাই হয়।কী তবে আমি ভালবাসায় জড়িয়ে গেলাম! মনের মধ্যে সব উদ্ভট ভাবনা জট পাকাতে থাকে। তোমাকে ঘিরে আমার সব ভাললাগা কখন যেন ভালবাসা হয়ে যায়। মন চায় তোমার কাছে সেই ভালবাসা ব্যক্ত করি যখন তখন ।যতবার ইচ্ছে করে মনে হয় ঠিক তত বারই তোমাকে আমার মনের সব কথা জানাই। কিন্তু কিভাবে জানাবো বলতে পারো? তুমিতো সেভাবে কাছে আসোনি। পাশে বসোনি। নির্জন কোন প্রহর কাটাইনি কখনো দুজনে।তবে কী লিখে জানাবো? কবিতা নাকি চিঠি ?? আমার ভালবাসার সবটুকু কী কবিতায় পাবে প্রকাশ ? তুমি বুঝবে তো!!!!!!!!! :)
।
।
টুকরো টুকরো ভাললাগা গুলোর সমষ্টিগত রুপই হচ্ছে ভালবাসা ।
পাবো না জেনেও চেয়ে যাওয়ার নাম ভালবাসা ।
ভালবাসতে কারন লাগে না , ভালবাসার কারন অজানা ।
আমি শুধু জানি তোমাকে ভালবাসতে হবে আমার জন্য , তাই ভালবেসে যাই । কখনো কারন খুজতে যাই নি ।খুজবোও না কোন দিন :) । কারন দিয়ে সমঝোতা হয় , ভালবাসা হয় না । :)
কি কবিতা লিখবো বলো ?? তুমি তো আমার অপ্রকাশিত প্রেমের কবিতা ।
Subscribe to:
Post Comments
(
Atom
)
.jpg)
0 comments:
Post a Comment