পলি এটমিক আয়ন গুলো চিনি সহজেই ।

 অনু (Molecule) ও পরমানু (Atom) কাকে বলে ?

উত্তর : অনু (Molecule): মৌলিক বা যৌগিক পদার্থের যে ক্ষুদ্রতম কনা যা ঐ পদার্থের ধর্ম অক্ষুন্ন রেখে স্বাধীন ভাবে বিরাজ করতে পারে , তাকে অনু (Molecule) বলে।

পরমানু(Atom) : অনুর ক্ষুদ্রতম কণাই পরমানু(Atom)। কোন মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ যার মধ্যে ঐ মৌলের বৈশিষ্ট্য অক্ষুন্ন থাকে, যা স্বাধীনভাবে অবস্থান করতে পারে না কিন্তু রাসায়নিক বিকি্রয়ায় অংশগ্রহন করতে পারে তাকে ঐ মৌলের পরমানু(Atom) বলে।
----------------------------------------------------------------------------------------------------------------------------------
এবার আমাদের জানতে হবে আয়ন কি ?? 

উত্তরঃ আয়ন [Ions]:- জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎবিশ্লেষ্য পদার্থের অণুগুলি বেশ কিছু সংখ্যক বিয়োজিত হয়েধনাত্মক [positive] এবং ঋণাত্মক [negetive] তড়িৎগ্রস্থ কণায় পরিণত হয় । এই তড়িৎগ্রস্থ কণাগুলিকে আয়ন বলে ।

আরেকটু সহজ ভাবে বলি -চার্জযুক্ত পরমানুকে আয়ন বলে ।ধনাত্মক [positive] চার্জযুক্ত হলে তাকে ক্যাটায়ন আর
ঋণাত্মক [negetive] চার্জযুক্ত হলে তাকে অ্যানায়ন বলে । যেমন-সোডিয়াম আয়ন () , ক্লোরাইড আয়ন () । 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
পলি এটমিক আয়ন গুলো আমরা কিভাবে চিনবো ?? 

প্রথমে জানতে হবে পলি এটমিক আয়ন- A group of atoms that have charge . 
অর্থ্যাত- অনেক গুলা পরমানু একসাথে বা দলবদ্ধ ভাবে  থাকলে সেটা একটা যৌগ । আর সেই গ্রুপটার বা যৌগটার চার্জ থাকবে । হোউক সেটা ধনাত্মক বা  ঋণাত্মক ।
 
উদাহরন দেখো - বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে । 
NH4+     
 Ammonium  কেনো একটা পলি এটমিক আয়ন ?? 

Poly-বহু
atomic-পারমানবিক 
ion means  আয়ন ।
এখানে হাইড্রোজেনের চারটা পরমানু নাইট্রজেনের একটা পরমানুর সাথে মিলে একটা যৌগ তৈরী করেছে যার নাম এমোনিয়াম । আর এটার মাথার উপর যেটা দেখা যাচ্ছে সেটা চার্জ । এখানে অনেক গুলো পরমানু মিলে একটা যৌগ তৈরী করেছে এবং তার চার্জ আছে । তাই এইটা পলি এটমিক আয়ন বা বহু পারমানবিক যৌগ । 

 H3O+

  এবার সহজে কিভাবে শনাক্ত করবেন - যে যৌগের মাথার উপর (+) অথবা (-) চিহ্ন থাকবে  সেইটাই পলিএটমিক আয়ন । 

Na+ এইটার উপরেও তো (+) চার্জ আছে এইটা কি পলি এটমিক আয়ন ?? 
না এইটা শুধু আয়ন । সোডিয়াম আয়ন ।  :)

 ---------------------------------------------------------------------------------------------------------------------------------


 


0 comments:

Post a Comment