কাটুক না ,নির্ঘুম একটা রাত !!

মাঝে মাঝে ইচ্ছে হয়  কোন একজন কে খুব  করে জড়িয়ে ধরে, প্রশ্ন করি -----

-আচ্ছা ভালবাসো আমাকে ??

*এক কথা কত বার বলবো ? হুম বাসিতো ।

-কতটা ভালবাসো ??

*ঠিক যতটা ভালবাসা পেলে একটা ছেলে  দিনে অন্তত ১০০ বার মানিব্যাগটা  বের করে তার কোনায় রেখে দেয়া টিপটা তে সযত্নে আঙ্গুল বুলায় , ইচ্ছে হলেই চুম খায়.....দিনে অন্তত একবার হলেও মোবাইলটা বের করে বউয়ের ছবিখানা দেখে , চাতকের মত চেয়ে থাকে একটা মেসেজ বা কলের অপেক্ষায়....। ততটুকু ।

-এইগুলো কে কি বলে জানো !!!! মিস করা । আচ্ছা এর থেকে কি আরেকটূ বেশী ভালবাসা যায় না ??

*নাহ ছেলেরা প্রয়োজনের অতিরিক্ত কিছু পেলে নষ্ট করে ফেলে । তাছাড়া অপচয় করাও ঠিক না ।

-বউগুলো হিসেবি হয় শুনেছিলাম ,তাই বলে ভালবাসা ও হিসেব করে দিতে হবে !! সব বউরাই কি এমন ??

* কেন তাহলে বউ চেঞ্জ করবা । নাহ --------- জয়ের বউটাই এমন ।

- ফাইজলামি বাদ দাও তো । আচ্ছা আমাকে কখনো সখনো মিস করো কি  ?

*না তো ।

-  :(

*তবে সেইদিন তরকারি কাটছিলাম হঠাত করে তোমার কথা মনে পড়ায় কোথায় যে হারিয়ে গেলাম , হুশ হলো পিপড়ার কামড় খেয়ে । পরে দেখি পিপড়ার কামড় না । হাত কেটে ফেলছি ।
 আবার রান্না করার সময় মাঝে মাঝেই তোমার ভাবনায় আনমনা হয়ে যাই আর ঠিক তখনি ছেকা খাই ।
তখন তোমার উপর এত জিদ চেপে যায় , যে মনে হয় --
-কি মনে হয় ??? :)

* ------------------------ :) :)

- --------------- :p :P

*------------------------- :D :D

- -------------- :v :v :v

আমার শুধু প্রশ্ন, তার শুধু  উত্তর এভাবে কাটুক না একটা রাত । তাতে ক্ষতি কি :(


0 comments:

Post a Comment