-মায়া আমি বের হলাম ।
=এই একটু দাঁড়াও । আমি আসছি ।
ফ্রাইপেনটা নামিয়েই সাথে সাথে ছুটে এল ।
-তোমার প্রতিদিন এই কাজটা করতে অসহ্য লাগে না ??
=শুনেছো কোনদিন ভালবাসা দিতে কারো অসহ্য লাগে !!
-না শুনি নি তবে এও শুনিনি যে কেউ শার্টের একটা বোতাম লাগিয়ে ভালবাসা প্রকাশ করেছে কোনদিন ।তোমাদের মেয়েদের ভালবাসা প্রকাশের অদ্ভুত অদ্ভুত নিয়ম ।বুঝতে বুঝতেই জীবন পার , আর ফেরত দেবো কখন ।
=তোমার দিতে হবে না । আমার পাওনাটুকু আমি আদায় করে নিব । নাও এবার যাও ।
।
।
রাত ৮টা –বিজয় সরনীর জ্যামে বসে থাকতে থাকতে মায়ার পাগলামী গুলো মনে করছি ।যখন একা একা খুব বিরক্ত লাগে তখন ওর স্মৃতি গুলোই আমার সঙ্গী । বিয়ের পর প্রথম যেদিন অফিস যাচ্ছি ,
= মায়া বলে ঊঠলো এই এইদিকে ঘোরো তো, মুচকি একটা হাসি দিয়ে -শার্টের এই বোতাম খোলা রাখতে হয় না । মানুষ অভদ্র বলে ।
।
হা করে তাকিয়েছিলাম । কিছু বলার আগেই
= নাও এবার যাও ।
।
মনে হল তার কাছে ছোট একটা বাচ্চা ছেলে আমি ।তারপর থেকে খুব জ্বালাতন করি ।এখন পর্যন্ত ওর মুখে বিরক্তির ছাপ দেখি নি ।নিজেই জ্বালাতে জ্বালাতে বিরক্ত হয়ে একদিন জিজ্ঞেস করে বসলাম ,আচ্ছা এত বিরক্ত করি তোমায় এত জ্বালাই তুমি অসহ্য হও না ।
= আমার ভালবাসা হয়ত তোমাকে তেমন ভাবে স্পর্শ করে না , কিন্তু তোমার ভালবাসার ছোয়ার কাছে ওইসব জ্বালাতন কিছুই না । জানো তোমার জ্বালানোর পরিমাণটার সাথে সাথে ভালবাসার পরিমানো দিন দিন বাড়ছে । মাঝে মাঝে ভয় হয় ধরে রাখতে পারবো এত ভালবাসা ।
।
ইদানিং প্রতিনিয়তই ওর সাথে খুব ঝগড়া হয় । যেদিন খুব বেশী অভিমান করে ও সেদিন আমার শার্টের উপরের বোতামটা খোলাই থাকে । হয়ত এইটাই ওর প্রতি আমার দেখানো চাপা অভিমান ।
সেদিন ঝগড়া হয়েছে-সারাদিন ফোন দেই নি । ওর ফোনকল গুলোও ধরি নি ।বাসায় ফিরার পর যখন ওকে দেখলাম –
তার পরনে নীল রঙের শাড়ি... তার দীর্ঘ কালো সোজাসাপ্টা চুল,একপরত কাজলে গভীর করে তোলা চোখ দুটিতে যেন ঈষৎ কৌতুক... তাকে দেখে মনে হচ্ছে সাদা-কালো যুগের বাংলা ছবির নায়িকা…এমন মায়া মায়া চেহারার মেয়েকে হয়ত শুধুই ভালবাসতে হয় । এর উপর কোন অভিমান করা যায় না ।
তারপরও আমি কেমন যেনো ।চোখটা সরিয়ে সোফায় গিয়ে হেলান দিয়ে বসলাম কখন যে ঘুমিয়ে পড়েছি খবর নেই হঠাত ঘুম থেকে উঠে অনুভব করলাম শার্টের বুকের দিকটা ভেজা! মায়ার হাতে আমার হাত, আমার বুকে ওর মাথা।আমার নাকে ভেসে আসছে মায়ার শ্যাম্পু করা চুলের ঘ্রান... আমার কেন যেন অভিমান তীব্র থেকে তীব্রতর হতে লাগলো আরও আগে কেন বিয়ে করলাম না !!তাহলে তো আর এই সুখ অনুভব করতে এতো দেরি করতে হয় না ।

0 comments:
Post a Comment