একটা শরৎ চাই

আমার একটা কাশফুল ভরা শরৎ চাই -
যে শরতের সারা দিন মেঘ রোদ্দুরের দখলে থাকবে ,
যে শরতের মন খারাপ করা একটা উদাস বিকেল থাকবে ।
আমার একটা জোছনা ভরা রাত্রি চাই-
শুধু তুমি আর আমি
মুখোমুখি
একটা রাত্রি চাই।
আমার একটি শিউলি মালা চাই - 
যে মালার এপাশ ওপাশ জুড়ে থাকবে তোমার খোপার সুবাস ।
এই মূহুর্তে আমার এক গ্লাস পানি চাই -
যার প্রতিটি ফোটা থাকবে তোমার ভালবাসা মাখা ।


0 comments:

Post a Comment