স্বপ্ন এবার হাতের মুঠোয়-আপনিও হয়ে উঠুন RJ (প্রথম পর্ব)

সবার মনেই নিরব বাসনা থাকে famous হওয়ার। কিন্তু সবাই fame   টা পায় না। যারা পায় তারাই প্রকৃত অর্থে সফল ও সার্থক মানুষ। বিভিন্নভাবে আপনি প্রখ্যাত ও জনপ্রিয় হতে পারেন।
তারমধ্যে বর্তমান সময়ে অন্যতম মাধ্যম হতে পারে এফএম রেডিওর আর জে। উঠতি বয়সের তরুণ-তরুণীর কাছে আর জে মানেই ‘অস্থির অবস্থা’। ‘Gorgeous-Job’ .
কিন্তু এ পেশাটিকে আপন মেধা ও প্রতিভার আলোকে আলোকিত করে গরজিয়াস রুপ  দিতে হয় আর জে দের।
 আরজেইং এবং আমি :
আমি রেদোয়ান, এক সময় একটি অনলাইন রেডীও স্টেশনে  আর যে হিসেবে ছিলাম, তখন কালার অফ সাইলেন্স নামে  একটি শো করতাম। অনলাইন রেডিও স্টেশন মানেই অনেকের কাছে লোল ... অনলাইন রেডিও স্টেশন মানেই লোল এই ব্যাপারটা এক্সপেরিয়েন্স করলাম এইতো কিছু দিন আগে।
- ফেইসবুকে একজন নক করে বলছে আচ্ছা তুমি কি RJ ?
প্রশ্ন করাটা স্বাভাবিক ছিলো কারন আমার প্রোফালে এড ছিলো আমি ওমোক রেডীও ষ্টেশনের RJ।
তো প্রশ্ন টা শোনার পর উত্তর দিলাম, উত্তর শোনার পর তার রিপ্লে ছিলো  LOL- লোল।(তহন হাসুম না কান্দুম বুইজ্জা উঠতে পারতাছিলাম না) :3

আরজেইং কেন  পেশা হিসেবে বাছাই করবেন ?
RJ প্রফেশনটা  অন্যান্য প্রফেশন এর থেকে অনেক আলাদা অনেকটাই  ভিন্ন।  ভিন্ন বলার কারন হচ্ছে আমি শুধুমাত্র  স্টুডীও তে বসে থেকে লক্ষ লক্ষ মানুষের সাথে কথা বলতে পারছেন  এবং তাদের  প্রত্যেক্যের ভাবনাটা এমন থাকে  যে,আপনি শুধুই তার সাথে কথা বলছেন,  আর তার মনের কথা গুলো শোনার জন্যই স্টুডিওতে বসে আছেন। এবং আপনার  প্লেলিস্টের প্রত্যেকটা গান যেন শুধু তাকেই উদ্দ্যেশ্য করে প্লে করা।
ভিন্ন বলার আরো একটা কারন হচ্ছে আপনি স্টুডিওতে তিন ঘন্টা  বসে থেকে আপনার মনের কথা সবার সাথে শেয়ার করবেন, আপনার ইচ্ছা মত, আপনার পছন্দের গান গুলো বসে বসে শুনবেন। তো এইরকম করতে করতে যখন মাস শেষ তখন এই কাজ গুলোর জন্য Salary পাবেন। আমার মনে হয় না এর  থেকে এনজয়বল জব পৃথিবীতে আছে।

এখন কথা হচ্ছে আমি পাবো কত??
সাধারণত FM রেডিও স্টেশনগুলোতে দু’ভাবে লোক নিয়োগ দেওয়া হয়। একটি হচ্ছে স্থায়ী, অন্যটি ক্যাজুয়েল বা অস্থায়ী। সম্মানী -তাই কাজের ধরন অনুযায়ী নির্ভর করে। যারা অস্থায়ী ভিত্তিতে কাজ করেন তারা মাসে ১০-২০ হাজার টাকা আর যারা স্থায়ী ভিত্তিতে কাজ করতে পারেন তারা মাসে ২৫-৩০ হাজার টাকা আয় করতে পারেন/ experiance এর ভিত্তিতে আরো বেশি। একজন স্থায়ী আরজেকে ট্রেনিং পিরিয়ডে ছয় মাস ও অস্থায়ী আরজেকে তিন মাস থাকতে হয়।
কিভাবে একজন RJ হবেন ?
Radio Jokey হিসেবে কাজ করার জন্য প্রথাগত কোনও শিক্ষাগত যোগ্যতার দরকার হয় না, কারণ এটা প্রধানত ট্যালেন্ট-based কাজ। শুধু সুন্দর কণ্ঠস্বর থাকাই কিন্তু ভাল আর জে হওয়ার জন্য যথেষ্ট নয়, মিউজ়িক সম্বন্ধে গভীর আগ্রহ থাকা এবং ভাল কথা বলতে পারাও ভাল আর জে হওয়ার অন্যতম প্রধান শর্ত। রেডিও জকিকে অত্যন্ত সাবলীল এবং আকর্ষক ভাষায় শ্রোতাদের এন্টারটেন করতে হয়। তা ছাড়াও, শ্রোতাদের সঙ্গে কথা বলা, সেলেব্রিটি গেস্টের ইন্টারভিউ নেওয়া, শ্রোতাদের মধ্যে নানারকম কনটেস্ট করানো ইত্যাদিও আর জে-র কাজ। যেহেতু একজন আর জে-কে সারাক্ষণ কম্পিউটার এবং নানারকম মিউজ়িক সিস্টেম নিয়ে কাজ করতে হয়, তাই এই ধরনের যন্ত্রপাতির ব্যবহারেও দক্ষ হতে হবে।
আমার পক্ষে তো আর আপনাদের ইনস্ট্রুমেন্টের ব্যবহার গুলো শিখানো সম্ভব না তবে কথা বলার ধরনটা নিয়েই আলোচনা করবো আমার টিউটোরিয়াল গুলোতে। আমি চেষ্টা করবো সব দিক গুলো সহজ ভাবে তুলে ধরতে।
আর যে হওয়ার জন্য আপনার যেসব ব্যক্তিগত যোগ্যতা প্রয়োজনঃ
১. বক্তব্য অনুযায়ী বাচনভঙ্গি বদল করার ক্ষমতা
২. পরিষ্কার ও স্পষ্ট উচ্চারণ
৩. প্রশ্নের দ্রুত উত্তর দেওয়ার ক্ষমতা, মিউজ়িক্যাল সেন্স এবং সেন্স অফ হিউমার
৪. পরিস্থিতি অনুযায়ী কথা বলা, সাম্প্রতিক ঘটনা নিয়ে কথা বলা কিন্তু সবসময় নিরপেক্ষ থাকা একজন আর জে-র অবশ্য কর্তব্য।

আমার এই চেইন টিউনে যে সব টপিক গুলো নিয়ে আলোচনা করবো -
**Orientation. (আজকের টিউনটিই ওরিয়েন্টেশন পর্ব)
**Introduction To Radio.
**Introduction to Radio Program.
**Pronunciation.
**Intro.
**Basic.
**Extro.
**Outdoor Broadcasting.
**Broadcsting Ethics.
**Software Maintenance.
**Total Review.
**Assignment.
আনেক বক বক করলাম,আর এতখন ধৈর্য্য ধরে পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়লে বক বক করবো Introduction To Radio টপিকটি নিয়ে।টেকটিউনে এইটাই আমার প্রথম টিউন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আপনাদের টেকটিউন কমিউনিটিতে যুক্ত যখন হয়েছি লেগে থাকবো  ।এতদিন শুধু আপনাদের কাছ থেকে নিয়েই গিয়েছি এবার না হয় কিছু দিতে চেষ্টা করি :) :) ।
(কপি করার আগে অনুমতি নিয়ে নিলে কৃতজ্ঞ থাকবো)।

0 comments:

Post a Comment