**হঠাৎ আমাকে জরুরী তলব করলেন যে ??
-আপনার কাছ থেকে কিছু কথা শোনার জন্য ।
**শোনার জন্যে নাকি বলার জন্যে ? আমিই জানি কি বলবেন , আপনি বললেও আমিই সুন্দরী আর না বললেও ।আমাকে বিয়ের আগে পটানোর চেষ্টা করা মানে.........
-( মায়া কথা শেষ করার আগেই ফাহিম মায়া কে থামিয়ে দেয়) আমার স্বম্পর্কে আপনার কিছু জানার আছে ? আমি চাই আপনি যে ডীসিশন ই নেন না কেন আমার সমন্ধে পুরোটা জেনেশুনেই নেবেন ।
**ঘাবরানোর দরাকার নেই । আমিই বিয়েটা ভাংছি না । আর কোন ছেলেই দুধে ধোয়া তুলসি পাতা না যে নিজেই নিজের গুনগান গাইলেই আমিই বিশ্বাস করে পটে যাবো । আমিই ঐসব মেয়েদের মত নই । হু
( মুখটা শক্ত করে চোখ দুটো ছোট করে মায়ার চোখের দিকে তাকিয়ে আছে ফাহিম । মনে মনে ভাবে আমি বলি কি আর সে বোঝে কি ।কপালে এই মেয়ে থাকলে বাকি লাইফ তেজপাতা )
-আপনি পুরো ব্যাপারটাই উ............
(ফাহিমের কথা শেষ হওয়ার আগেই মায়া একটা ব্যাঙ্গাত্মক হাসি দিয়ে )
**শুনুন আমার বোঝার মত যথেষ্ট বয়স হয়েছে আপনাকে বোঝাতে হবে না । গলাটা শুকিয়ে আসছে আইস্ক্রিম খাওয়ানোর ব্যাবস্থা করেন ।
(ফাহিম খুজতে খুজতে টানা ১০ মিনিট পর আইস্ক্রিম এর একটা দোকান পায় ।)
**একটা আনলেন যে । আমিই খাবো আর আপনি চেয়ে থাকবেন ¬নাকি ??? আর আমিই আপনাকে আমার কাছ থেকে ভাগ টাগ দিতে পারবো না আগেই বলে দিচ্ছি ।
-আমি ঘুরে বসছি । খাওয়া শেষ করুন তারপর একটা রিকশা ঠিক করে দিচ্ছি ।
**শুনছেন ?
-বলেন ।
**বলছি, তবে প্রশ্ন শুনে পিছনে তাকাবেন না । তাহলে আপনার চোখ লেগে যাবে আইসক্রিমে । :P
- -_-
** কয়টা প্রেম করেছেন ?
-দুইটা ।
**কোন পর্যন্ত গিয়েছেন ?
-যতটুকু যাওয়া দরকার ।
**কতটুকু যাওয়া দরকার ?
-জানেন না যখন আজগুবি প্রশ্ন করেন কেন ?
**আমার আগে কয়টা মেয়েকে আইস্ক্রিম খাইয়েছেন ?
-একজন কে ।
**সত্যি নাকি মিথ্যা ?
-প্রমান করার প্রয়োজনবোধ করছি না ।
**আচ্ছা আমিই মিথ্যাই ধরে নিচ্ছি তাহলে ।
-আইসক্রিম শেষ হয়েছে ??
**নাহ । কেন খাবেন নাকি ?
(ফাহিম চুপ । ফাহিম চোখ বন্ধ করে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করছে । জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে ।)
**ব্রেক আপ ছেলেটা করেছিলো নাকি মেয়েটাই ???
-এতকিছু জানার মত অধিকার এখনো আপনাকে দেয়া হয় নি ।
** ও আচ্ছা ।
-চলুন রিক্সা ঠিক করে দিন । আমার আইসক্রিম শেষ ।
আচ্ছা আরেকটা প্রশ্ন ? আমার ব্যাপারে কিছু জানার আছে কি ???
যদিও এত্ত কিউট একটা মেয়ে দেখেই আপনার মাথা ঘুরে গেছে । তাই মাথায় কোন প্রশ্ন আসছে না আপনার জানি । হি হি হি হি
-ছেলেদের কোন মেয়ের সম্পর্কে জানার আগ্রহ তখনই জন্মায় যখন তাকে সে পছন্দ করে ।আর......... থাক বাদ দেন । একটা উপদেশ দেই নেক্সট কোন ছেলের সাথে দেখা করতে আসলে কথা কম বলবেন । নাহলে আপনাকে এই জন্মে সাহারা খাতুন হয়ে থাকতে হবে ।
আরেকটা ইনফরমেশন । আমি এইখানে আপনাকে ডাকি নাই আমাকে বলা হইছে আপনি আমার জন্য ওয়েট করতেছেন ।
নিন রিকশায় উঠূন । আর ভাল থাকবেন ।
(মায়া রিকশায় উঠে মুচকি মুচকি হাসতে থাকে .................................)
====================================১৮.১০.২০ ইং
(রাত ১২ টা ১ মিনিট )
** গত একঘন্টা ধরে ওয়েট করছি । আপনার কোন দেখা নাই ?? ব্যাপার কি ?
**এই যে মিস্টার শুনছেন??
-দেখছেন না কানে আঙুল দেয়া ? শুনবো কিভাবে ? -_-
**আজকের রাতে আপনি ছাদে কি করেন ?
-মশা মারি
**শুনেছি বিয়ের প্রথম রাতে মানুষ বিড়াল মারে । আর আপনি ----------------
(খুব জোরে করেই হেসে উঠে মায়া । )
ফহিম এবার খুব জোরে সোরেই ঝাড়ি দিয়ে বসে ।
-আপনি এত বেহায়া কেন বলেন তো । রুমে যান গিয়ে ঘুমান ।
(মায়া চুপ চাপ গিয়ে ছাদের অপর প্রান্তে গিয়ে রেলিং ধরে দাঁড়ায় ।)
( মেয়েদেরকে ঝাড়ি দেয়ার আগে ছেলেদের দুইবার চিন্তা করে দ্যান ঝাড়ি দেয়া উচিত , কারন ঝাড়ি দেয়ার ঠিক ৬ মিনিটের মধ্যে নিজের কৃতকর্মের জন্য অনুশোচনায় ভুগতে থাকে । শেষ অনেকে না পেরে সরিও বলেই ফেলে । )
ফাহিম কিছুক্ষন পরেই মায়ার পিছনে গিয়ে দাঁড়ায় ।
-কাদছেন ?
**নাক টানতে টানতে বলে আমিই এতটাও দূর্বল না যে , এইরকম নরমাল ঝাড়ি তেই কেদে দিবো ।
-আচল টা দিয়ে নাক মুছুন , একটু পর মুখের মধ্যে যাবে।
**হুম
-চা , কফি কোনটা ভাল বানাতে পারেন ?
** যেইটাই বানাই কেনো খুব তেতো হবে এখন ।
-প্রবলেম নেই । দু মগ কফি বানিয়ে নিয়ে আসুন তাহলে অন্তত আপনাকে দোষ দেয়া লাগবে না । আর হ্যা দু মগ বলছি মানে দু মগই আনবেন । যাতে কেউ আবার আমার কফি মগে চোখ লাগাতে না পারে ।
**আমিই তো এই বাসার কিছুই চিনি না , জানিও না কোথায় কি আছে ?
-যে জানে তার কাছ থেকে জেনে নিন ।
**সবাই ঘুম ।
-নিচে যেয়ে দেখেন মা জেগে আছে এখনো ।
**আপনি ............ :O :O
-কিছুক্ষন আগে মা যে আপনাকে ছাদে দিয়ে গেছে আমি জানি । ছেলেরা মায়ের আর বউয়ের পায়ের শব্ধ চিনতে ভুল করে না । অবাক না হয়ে যান এখন
**বাপস্ রে ......... আচ্ছা যাচ্ছি ।
সকাল বেলা ঘুম ভাংতেই ফাহিম দেখে মায়া ছাদের রেলিং এ হেলান দিয়ে ফাহিমের দিকে তাকিয়ে আছে ।
-আপনি এত সকাল সকাল ছাদে ?
আপনাকে যে রুমে যেয়ে ঘুমোতে বললাম ???
**হইছে , ভীতুর ডিম হয়ে সাহসী সাজার চেষ্টা করার দরকার নেই ।
-বুঝলাম না ।
** শেষ কবে একা একা শুয়েছেন বলুন ।
-গত রাতেই । আর এ তেমন কোন ব্যাপার না অভ্যাস হয়ে যাবে ।
**যখন অভ্যাস হওয়ার দরকার ছিলো তখন যখন করেন নি এই বুড়ো বয়সে বউ থাকতে এই অভ্যাস করার দরকার নেই । আর শুনুন একটা ইনফরমেশন, গত রাতে আমি আপনার পাশেই বসে ছিলাম । গত রাতেও একা ছিলেন না ।
আমি যাচ্ছি । আপনিও আসুন হাত মুখ ধুয়ে নাস্তা করে নেবেন ।
-আপনি যান । আমি আসছি ।
========================১৯.১০.২০ইং=========================
(রাত দুটো .........)
**আজকেও ছাদেই ঘুমোবেন ??? নিচে চলেন ।
-আমার ঘুম পাচ্ছে না আমার ঘুম আসলে চলে আসবো আপনি যান ।
**আচ্ছা গত রাতে এমন করলেন কেন ?
-কেমন করলাম ?
**সব রেখে রুখে রুম থেকে বেরিয়ে ছাদে চলে আসলেন ?
-মিথ্যা বলবো নাকি সত্যিটা ?
**আপনি যেটাই বলেন না কেন আমিই মিথ্যাই ধরে নেবো । তবুও বলেন ।
-এত্ত জোড়া চোখের উপর দিয়ে রুমে ঢোকা তারপর আবার দড়জা লাগিয়ে দেয়া ।
আর ............
**আর বলতে হবে না । বুঝেছি । চলেন দড়জা লাগাতে হবে না । দড়জা খোলাই থাকবে ।
-আচ্ছা আগে বলেন সকাল বেলা অর্পার সাথে আপনি ওমন করলেন কেন ?
**আমিই আগেই বলেছি চা কফি শরবত এসব জিনিস আমার হাতে করলে সবসময় তেতো হয় ।
-আপনি ইচ্ছা করেই চিনির বদলে ওর শরবতে লবন দিছেন । কারন ?
**যেভাবে হা করে উনার কথা গিলছিলেন , ভাবলাম উনার কথা মনে হয় খুব মিষ্টি । আপনার যদি ডায়াবেটিস হয়ে যায় ? তাই ।
-এতই যখন ভয় ঐ শরবতটা আমারেই দিতেন ওরে দেয়া বাদ দিয়া ।
**আমিই কি করবো না করবো আমাকে আপনার শিখাতে হবে না ।
-ঠিক আছে ।
**কেন আপনার খুব খারাপ লাগছিলো নাকি তখন ???
-মায়া ও আমার কাজিন ।
**জানি তো ?? তাই বলে ঐভাবে হেসে হেসে কথা বলতে হবে ঐভাবে ইয়ার্কি করতে হবে -_- সবকিছুরই লিমিট থাকা দরকার । যাকে তাকেই প্রশ্রয় দেয়া যায় একমাত্র আমিই বাদে । তাই না ? আপনি একটা খারাপ লোক । আর শুনুন ঐ মেয়েটা আপনাকে আগে পছন্দ করতো ।
-জানি তোমার বলতে হবে না, এখনো করে :P ।
**শুধু জানেন না , উনি যে পছন্দ করে এইটা আপনি এনজয়ও করেন মনে মনে।
-আপনি একটা বাচাল । -_-
**শুধু আপনার কাছেই ।
-কি ?
**কিছু না । নিচে চলুন ।
-আপনি যান আমি আসছি ............
(সকাল সকাল ঘুম ভেঙ্গে দেখে মায়া নিচে ফ্লোরিং করে শুয়ে আছে ।)
-এই যে মিস ... হ্যালো ? গত রাতে তো পাশেই ছিলেন আবার নিচে নামলেন কখন?
**জানার প্রয়োজনবোধ করলে রাতেই জিজ্ঞেস করতেন , সকালে না । আমি কারো পাশে শুইলে গায়ের উপর হাত পা উঠায়া দেই । তাই ...
(ফাহিম মনে মনে হাসতে হাসতে ফ্রেশ হতে চলে যায় । )
হঠাৎ মাস দুয়েক পর রাতের বেলা তুমুল ঝগড়া ..................
(ঝগড়ার মূল কেন্দ্রবিন্দু অর্পা ।
মায়া যখনই বলে তখনই ফাহিম চুপ করে শুধু শোনে আর মাঝে মাঝে দুই একটা গায়ে জ্বালা ধরানো টাইপ কথা বলে আরো উস্কে দেয় । )
ঝগড়ার একপর্যায়ে মায়া ফাহিমের কলারই চেপে ধরে । এইবার সরাসরি আপনি থেকে তুমি তে ।
** শোন তু্মি কিন্তু অনেক ............... গত দেড় মাসে তোমার মুখ থেকে একবারো আমার কোন প্রশংসা শুনতে পেলাম না আর আজকে আর্পা এসে আম্মারে রান্নায় হেল্প করছে রান্নার স্বাদ দ্বিগুন বেড়ে গেছে ?
-মায়া শোনেন আমি জানতাম না যে অর্পা এসেছিলো আর আপনি আমার সাথে .........
**আপনার সাথে কি? আমার অধিকার আছে । আর অধিকার মেয়েদের কে দিতে হয় না । এতদিনে বুঝছি । আর তুমি আপনে আপনে করতেছো কেনো , তুমি বলো তুমি নাইলে এক চিকতার দিবো । আর সবাই যখন আসবে বলবো তুমি আমাকে মারছো । তুমি বলবা নাকি চিৎকার দিবো ?
-মায়া তুমি বাড়া বাড়ি করতেছো কিন্তু ।
**কিসের বাড়া বাড়ি ? পছন্দ যদি নাই হয় বিয়ে করছিলা কেনো ? এতই অসহ্য আমি?
-এইবার ফাহিম কিছুটা ভ্যাবাচেকা খেয়ে যায় ।
দেখো তুমি আমার পছন্দের মেয়ে না আর আমি তোমাকে কেন যেন সহজভাবে নিতে পারি না ।
**তোমার পছন্দের মেয়ে কে?? বলো ?? চলো আবার বিয়ে দিবো তোমার ।
-মায়া কলারটা ছাড়ো ।
**কলার কি তুমি ধরতে বলছিলা ?
-না :/
**তাইলে তোমার কথাতে ছাড়বো কেন ?
-মাইর খাওয়ার শখ জাগছে ???
**এহ আসছে রাতে একা ঘুমাইতে পারে না ,আবার আসছে সাহস দেখায় । গায়ে হাত দিয়া দেখো না । এই ঘরে আটকায়া রাখবো দেখবো কে ছাড়ায় তখন তোমারে । সারাজীবন একাই থাকতে হবে তখন
(বাইরে থেকে পিচ্চি দুইটার আওয়াজ ভাবি মাইর হবে সাউন্ড হবে না । আমরা আছি তোমার সাথে চালায়া যাও । :D )
( এবার ফাহিম বুঝতে পারে এইটা মিলিত ষড়যন্ত্র :/ )
- আচ্ছা মায়া আমি একটু ইজি হয়ে নেই দ্যান না হয়
** অনেক সময় দিছি তোমারে ইজি হওয়ার জন্য । এতদিনে যখন পারো নাই ইজি হইতে আর সম্ভব না । প্রথম যেদিন দেখছি এতটা ইগোয়িস্ট ভাবিস্ট মনে হয় নাই । সেই কবে বিয়ের আগে কি বলছি না বলছি সেইটা ধইরা বইসা আছো ? এতো ইগো কেন তোমার । ভালবাসতে কিভাবে হয় জানো ??? জানলে আগের দুইটা তোমারে ছাইড়া যাইতো না হাহ
-দেখো মায়া আমাকে..................
**হ্যা জানি জানি ঐ দুইটা এখনো তোমারে ............... কিন্তু এখন আমিই আছি । বউ আছে তোমার । আর ঐ দুইটারে ছাইড়া দিয়া ভালই করছো ঐ টাইপ ভোলা ভালা মাইয়া তোমার জন্য না ।
ভালবাসতে হয় কিভাবে আর ভালবাসা নিতে হয় কিভাবে আমার জানা আছে ।
(ফাহিম কিছু বলার আগেই মায়া ফাহিমের শার্টের কলারটা আরো শক্ত করে ধরে নিজের ঠোট দুটো দিয়ে ফাহিমের মুখ বন্ধ করে দেয় । তারপর খুব শক্ত করে জড়িয়ে ধরে বলে ভালবাসি ফাহিম খুউউউউউউউউউউউউউউউউউউব ভালবাসি )
-একটা কথা বলবো ?
** না
-তোমার বানানো চায়ের থেকে এইটা একটু বেশিই মিষ্টি ।

0 comments:
Post a Comment