দীর্ঘশ্বাস !!!

কই কাঁদাতে তো আসিনি, শুধু মাত্র অস্তিত্বটুকু জানাতে এসেছি
তারপরও এত কেন ভয় মুখ তুলতে তোমার ???
একবার মুখটা তুলে দেখো  হাসির আড়ালে এক বুক দীর্ঘশ্বাস লুকিয়ে রেখেছি ।
চোখে চোখ রেখে দেখো আমার দু’চোখে অপেক্ষার লম্বা খতিয়ান। 
ঘন্টায় ঘন্টায় কষ্টগুলো জানান দিয়ে যাচ্ছে কতটা তোমায় ভালবাসি ভালবাসি এবং ভালবাসি,
হয়ত তাই  হতাশার ঠোঁটে প্রত্যাশার হাসি।

ইদানিং কি মনে হয় জানো -তোমার ভালবাসার গভীরতার কাছে আমার ভালবাসা জেগে যাওয়া চরের মত এবড়ো-থেবড়ো ।

0 comments:

Post a Comment