২৮,অক্টোবর-২০১৪ । 1:30am

একটা মানুষকে হাসানো  অনেক কঠিন কাজ , আর কাদানো খুব সহজ ??
এই অল্প কয়দিনের জীবনে কজনকে হাসিয়েছি জনি না ,হয়ত পারি নি ।তবে আমি আমার কাছের মানুষদের সবসময়ই কাঁদার কারন হই । সবথেকে বেশি কাদিয়েছি হয়ত তোমায় ।
এত কষ্ট দেয়ার পরও কেন যে এভাবে আকড়ে ধরে আছো জানি না । নিজেকে নিজের কাছে সবসময়ই খুব তুচ্ছ মনে । তবে জানো তোমার দেয়া ভালবাসা পাওয়ার পর মূল্যহীন জীবনটার মূল্য খুজে পেয়েছি । তারপরও স্বার্থপরের মত তোমায় পর করে দিয়েছি । হয়ত আমি  সরে গেলে তোমার জীবন টা আরও সুন্দর হবে ।
জানি ভালবাসায় কোন রিপ্লেসমেন্ট হয় না ।
এটাও জানি ভালবাসা আয়না না , যে একটা ভেঙ্গে গেলে আরেকটা কিনে নিলাম ।
তবে পরাজিত ভালবাসা গুলা ভাঙ্গা কাচের টুকরোর মতই  ধারালো  যতই কাছে টানবে ততই ক্ষত বিক্ষত হবে ।
আমি জানি না সুখ কাকে বলে - এ মন ব্যাকুল হয়ে থাকে অপলক এক নজর তোমায় দেখবে বলে, এটাই হয়ত সুখ ।
এ কান সবসময়  অস্থির , কখন শুনবে তোমার মায়া ভরা ডাক।হয়ত এটাই সুখ ।
কখন আসবে তুমি , কখন বলব '' তোমায় মিস করছিলাম। আমি জানিনা সুখ কাকে বলে ... শুধু জানি যখন তোমার তোমার মুখের হাসি দেখবো  , চোখ জুড়িয়ে যাবে ।
 যখন তুমি আদর করে   ডাকবে, মন জুড়িয়ে যাবে ।
যখন আলত করে ছুয়ে দিবে , যেন স্বর্গের ছোঁওয়া পাবো ।

নাহ সুখের সংজ্ঞাটা এখনো ভালভাবে আয়ত্ত করতে পারি নি । আরেকদিন বলবো ।
তবে কষ্টের সংজ্ঞাটা খুব ভালোভাবেই এককথায় দিতে পারি । আমার কাছে কষ্ট মানে তোমায় দূরে সরিয়ে রাখা ।

হাতের লক্ষী পায়ে ঠেলে কেউ কোনদিন সুখী হয় না , জানি আমি সুখী হতে পারবো না ।আমি চাই তুমি সুখী হও । :)

ভালবাসা আর মাদক নেশা সেইম । উভয়ই ঠোঁটে ক্রিয়া করে এবং হৃদয়টা পোড়ে ছারখার করে। সত্যি!!!
ঠিকমত ভালবাসতে পারিনা... অথচ কত সুন্দরভাবে ঘৃণা করে যাচ্ছি...

আজ থাক ।আর কিছুই মাথায় আসছে না ।

0 comments:

Post a Comment