আরেকটা স্বপ্নহীন রাত কাটানোর প্রস্তুতি

স্বপ্ন গুলো আজকাল আর ধরা দেয় না । দূর থেকে দাঁড়িয়ে ভেংচি কাটে । 
ওদের কথা শুনে মাঝে মাঝে হাসিও পায় ,আমার নাকি স্বপ্ন দেখার জন্য কোন মানুষ নেই , আমার স্বপ্ন গুলো নাকি কেউ গোছাতে আসবে না কখনো । থাক না কিছু স্বপ্ন এলোমেলো । যার জীবন টাই এলো মেলো সে স্বপ্ন গুছিয়ে কি করবে ? 

ডিপ্রেশনে ভুগছি আজকাল, তাই মনে হয় স্বপ্নগুলোকে বড্ড বেশি খুঁজে পেতে ইচ্ছে করে।
ভালো থেকো আমার হারিয়ে যাওয়া লাল-নীল স্বপ্নরা।

ঠিক করেছি কখনো আর স্বপ্ন দেখবো না । আ
রেকটা স্বপ্নহীন রাত কাটানোর প্রস্তুতি….................

0 comments:

Post a Comment