ইচ্ছে করে -তোর ভেজা চুল গুলো খোপা খুলে বসে বসে দেখি আর মুগ্ধ হই ,
ইচ্ছে করে -আমার হাতে তোর হাতটা নিয়ে চুড়ি গুলো খুব শব্দ করে বাজাই,
ইচ্ছে করে -তোর ডাগর চোখের সৌন্দর্য্যকে কোলে নিয়ে আদর করি ,
ইচ্ছে করে -একটা সকাল শুধু দেখতে দেখতে কাটিয়ে দেই ,
ইচ্ছে করে -একটা বিকেল তোর কোলে মাথা রেখে ফুপিয়ে কাদি্,
ইচ্ছে করে -তোর বুকে মুখ লুকিয়ে একটা রাত নিশ্চিন্তে ঘুমাই ,
ইচ্ছে করে -তোকে নিয়ে পালিয়ে যেতে এই বাস্তবতাময় জগত ছেড়ে,
ইচ্ছে করে -তোর হাত ধরে বালুতটে হেঁটে যাই ধীর পায়ে সারাজীবন ধরে্,
ইচ্ছে গুলো আজ ইচ্ছেতেই বন্দী জানি বাস্তব রুপ পাবে না কখনো ।

0 comments:
Post a Comment