একটু একটু করে বদলাচ্ছি !

তোর নিরবতা আমায় দূরে না ঠেলে আরো কেন কাছে টানে ?
আকাশ দেখতে চাওয়া অশান্ত দুটি চোখে এতটা স্বপ্ন জুড়ে দিবি ভাবতে পারি নি কখনো ।
হয়ত কল্পনায় তোর খুব কাছা কাছি থাকার জন্যেই বার বার তোকে বাস্তব জীবন থেকে দূরে ঠেলে দেয়া ।

তুই কি ভাবিস ? আমি স্বর্গীক!!
আমি পার্থিব ! আমিও মানুষ !
আমারও ইচ্ছে জাগে কারো দুচোখের কাজল হতে্‌,
আমারও ইচ্ছে জাগে অধরে কারো উষ্ণ ছোয়া পেতে ,
আমারও ইচ্ছে জাগে কারো এক জোড়া কমল হাত ধরে বেহায়ার মত চোখের দিকে তাকাতে,একটা দুইটা রাত নয় ,শত সহস্র রাত ।
আমারও শরীর আছে ,
বাতাসে উড়া বকুলের গন্ধের ন্যায় কামনা আছে ,বাসনা আছে ।
আমারও ইচ্ছে করে নিজের উত্তাপে কোন রমনীকে পুড়িয়ে খাক করে দিতে ।
হয় সবই এখন ধূলো চাপা পড়ে গেছে , না হয় আমিই
একটু একটু করে বদলাচ্ছি!!

0 comments:

Post a Comment