আকাশ চাওয়াটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল।আকাশ চেয়ে আমি আজ অবিশ্বাসীদের খাতায় নাম লিখিয়েছি ,আকাশ না চেয়ে নিলীমা চাইতাম যদি তাদের মত, তবে হয়ত আমিও আজ খুব বিশ্বস্ত থাকতাম ।
কে বলেছে প্রাপ্য আমি পাই নি ? যা দিয়েছো এতটুকুই বা শোধ করবো ক'জন্ম ধরে?
বিশ্বাস করো, নির্বাক এই চোখ দুটির ভাষা তুমি ছাড়া কেউ বোঝে না, কেউ না !সবাই ভাবে এ চোখ জোড়া ভাষাহীন।
নীল অভিমান গুলো পোড়াতে পোড়াতে যেদিন শেষ হয়ে যাবে ,সেদিন আসিস । কথাদিলাম আপন করে নেব । আমি জানি আসবি না , কারন তোর মত চাদে আমার মত পোড়াকপাল ওয়ালা মানুষের ঠাই হয় না , ক্ষতি নেই তাতে, জ্যোৎস্নার আলো টুকু তো পাবো ?ঐ আলোতেই না হয় নিজেকে শেষবারের মত খুজবো ।

0 comments:
Post a Comment